আন্তর্জাতিক

কোটিপতি স্যান্ডউইচ চোর!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বছরে বেতন তাঁর কয়েক কোটি টাকা। বিশ্বের নাম করা এক প্রতিষ্ঠানের অনেক বড় কর্মকর্তা। তবু স্বভাব তাঁর খাবার চুরি করে খাওয়ার।
তিনি পরেশ শাহ (৩১)। লন্ডনের সিটি গ্রুপের বন্ড ব্যবসার প্রধান। মাসিক বেতন সাত সংখ্যার। সেই তিনিই কিনা অফিস ক্যান্টিন থেকে খাবার চুরি করে খেতেন! সবশেষ ফেঁসে যেতে হল স্যান্ডউইচ চুরি করতে গিয়ে।

ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বন্ড ব্যবসা করা সিটি গ্রুপের অন্যতম এই শীর্ষ কর্মকর্তা যে নিয়মিতই খাবার চুরি করে খেতেন তা প্রতিষ্ঠানটির তদন্তে প্রমানিতও হয়েছে।
আর তাই চাকুরীচ্যুত করা হয়েছে তাঁকে।

প্রভাবশালী গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরেশ শাহ (৩১) লন্ডনে সিটিগ্রুপের বন্ড ব্যবসা শাখার প্রধান ছিলেন। তার মাসিক বেতন ছিল কয়েক লাখ টাকা। কিন্তু সেখানে কোম্পানির ক্যাফেটেরিয়া থেকে খাবার চুরি করে খেতেন।

ডেইলি মিরর তাদের প্রতিবেদনে বলছে, অভিযুক্ত ওই কর্মকর্তা ক্যান্টিন থেকে স্যান্ডউইচ চুরি করতেন। এরইমধ্যে সিটিগ্রুপ ওই কর্মকর্তাকে সাসপেন্ড করেছে।

তবে চুরির বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। সিটি গ্রুপও এই বিষয়ে গণমাধ্যমে কোন মন্তব্য করতে চা্য়নি।

লন্ডনের বাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করা পরেশ শাহ সিটিগ্রুপে একজন কর্মকর্তা হিসেবেও সফল ছিলেন। সেখানে ২০১৭ সালে যোগদানের কয়েক মাস পরেই পদোন্নতি পান তিনি। এর আগে তিনি এইচএসবিসি'তে কর্মরত ছিলেন সাত বছর।

এত টাকা বেতন পাওয়ার পরও ওই কর্মকর্তা কেন খাবার চুরি করে খেতেন, সেটা এক বিস্ময় বটে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

বিশ্বকাপ হারের ১৩ দিন পর মাঠে মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ১৩ দিন পর আবার মাঠে ফিরেছেন আ...

প্রাক্তন ফিরে এলে কী করবেন?

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যদি পুরোনো প্রেম আবার ফিরে আসে, তখন আবে...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা