সংগৃহীত
আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্য।

রোববার (১৭ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: কাশ্মিরে সংঘর্ষে ৩ জনের মৃত্যু

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দেশটির অ্যামাজনাস রাজ্যে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। অবশ্য বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির গভর্নর জানিয়েছেন ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যে শনিবার বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। অ্যামাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে বার্সেলোস প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা জানিয়েছেন, ‘শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী ও ২ ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। শুরু থেকেই আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কাজ করছে। নিহতদের পরিবার ও বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’

অন্যদিকে মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এছাড়াও এ ঘটনায় তদন্ত করার কথাও জানিয়েছে তারা। তবে দুর্ঘটনায় মৃত্যু বা আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

আরও পড়ুন: যুক্তরাজ্য বাড়াল ভিসা ফি

ব্রাজিলের গণমাধ্যমের খবরে অবশ্য বলা হয়েছে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।

মানাউস অ্যারোট্যোক্সির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই কঠিন সময়ে ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষা করছি ও তদন্তের অগ্রগতির সাথে সাথে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও আপডেট প্রদান করতে থাকব।’

অবশ্য ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। রয়টার্স যদিও সেসব তথ্য নিশ্চিত করতে পারেনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা