সংগৃহীত
আন্তর্জাতিক

তাইওয়ানকে প্রথমবার মার্কিন সহায়তা

নিজস্ব প্রতিনিধি: প্রথমবারের মতো তাইওয়ানকে বিশেষ একটি প্যাকেজে সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার(২৯ আগস্ট) কংগ্রেসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত

ওয়াশিংটন ‘সার্বভৌম দেশগুলোর’ জন্য সংরক্ষিত একটি কর্মসূচির অধীনে এ সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে। মার্কিন ফরেন মিলিটারি ফাইন্যান্সের (এফএমএফ) আওতাভুক্ত প্রোগ্রাম এটি। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ থেকে এ প্যাকেজের ৮ কোটি ডলার খরচ হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাইওয়ানের সাথে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে এ সামরিক সহায়তা দিচ্ছে এফএমএফ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটনের এক কর্মকর্তা অনুমোদনের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত

তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান ঐ মুখপাত্র। তিনি জানান, তাইওয়ানে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

গত বছর তাইওয়ান এনহ্যান্সড রেজিলিয়েন্স অ্যাক্টের অধীনে পাস করা, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দ্বীপটিতে সামরিক অনুদান বার্ষিক ২০০ কোটি ডলার পর্যন্ত অনুমোদিত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানির অর্থ জব্দ

স্বায়ত্তশাসিত দ্বীপটিকে অনেক দিন ধরে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। তাইওয়ান বরাবরই বলে আসছে, জনগণই তাদের সিদ্ধান্ত নেবে। এ অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে চীনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে। সূত্র: এপি, ব্লুমবার্গ, সিএনএন, এবিএস সিবিএন নিউজ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা