ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সিরিয়ায় হামলা, ৪ সেনা নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের মিসাইল হামলায় ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন: পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৩০

সোমবার (৭ আগস্ট) গভীর রাতে চালানো এ হামলায় দামেস্কে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৪ সেনা নিহত, আরও ৪ জন আহত হয়েছেন।

এ হামলায় কিছু বস্তুগত ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

সিরিয়ার সামরিক ঐ সূত্র জানিয়েছে, সোমবার রাত ২ টা ২০ মিনিটের দিকে সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে আকাশপথে আগ্রাসন চালায় ইসরায়েল। এ হামলায় দামেস্ক শহরের আশপাশের কিছু পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দেয়। এছাড়া কয়েকটি গুলি করে ভূপাতিত করে বলেও সামরিক ঐ সূত্রটি দাবি করেছে।

যদিও কোনও নির্দিষ্ট ব্যক্তি বা অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, নিহত ৬

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

দেশটির সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

তবে ইসরায়েল খুব কমই সিরিয়ায় এ ধরনের অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করে থাকে।

আরও পড়ুন: ভারত সফরে গেলেন আ’লীগের ৫ নেতা

এদিকে ইরান সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় তার সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত এ দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত বেশিরভাগ অঞ্চলেই তেহরানের উপস্থিতি রয়েছে।

পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো দাবি, এমনকি ইরানের নেতৃত্বে হাজার হাজার মিলিশিয়া এবং স্থানীয় আধা-সামরিক গোষ্ঠীর সদস্যরা সিরিয়ায় অবস্থান করছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি, সিরিয়ার গৃহযুদ্ধে ইরানি বাহিনী তার পক্ষে কাজ করছে।

আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

আসাদ সরকার বলেছে, সিরিয়ায় শুধুমাত্র তেহরানের সামরিক উপদেষ্টা রয়েছে।

এক যুগেরও বেশি সময় আগে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করে ইরান। এরপর থেকেই দামেস্কে ইরানের প্রভাব বেড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা