সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : স্পেনে যাওয়ার পথে নিখোঁজ ৩০০

সোমবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় তারা ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে এবং হামলার কারণ অনুসন্ধান করছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত ৯

অবশ্য হামলায় হতাহতদের সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি পুলিশ। তবে এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। আর সকাল ৮টায় ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামের শেষাংশ উ বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

স্থানীয় নগর সরকারের একজন মুখপাত্র বলেছেন, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী।

বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।

আরও পড়ুন : ছাত্রলীগ নেতা শামীম গাজী গ্রেফতার

প্রসঙ্গত, গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে এবং ছয়জনকে আহত করে। তারও আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের বেইলিউ শহরে গণ ছুরিকাঘাতে দুই শিশু মারা যায় এবং ১৬ জন আহত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা