প্রতীকী ছবি
আন্তর্জাতিক

স্পেনে যাওয়ার পথে নিখোঁজ ৩০০

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় কমপক্ষে ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৭৬

বলা হয়েছে, সেনেগাল থেকে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি অভিবাসী নৌকায় ভ্রমণকারী অন্তত ৩০০ জন নিখোঁজ হয়েছেন বলে অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ওয়াকিং বর্ডারস রোববার জানিয়েছে। নিখোঁজ হওয়া এই অভিবাসীরা সবাই আফ্রিকান।

ওয়াকিং বর্ডারসের হেলেনা ম্যালেনো রয়টার্সকে জানিয়েছেন, এই তিনটি নৌকার মধ্যে দু’টি নৌকা স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এই দু’টি নৌকার একটিতে প্রায় ৬৫ জন লোক এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিল।

আরও পড়ুন: ইউরোপ সফরে বাইডেন

ম্যালেনো আরও বলেন, আর তৃতীয় নৌকাটি গত ২৭ জুন সেনেগাল ছেড়ে যায় এবং এতে প্রায় ২০০ জন আরোহী ছিল। সেনেগাল ছেড়ে স্পেনের উদ্দেশে রওনা করার পর এই তিনটি নৌকায় আরোহী ব্যক্তিদের পরিবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি।

ম্যালেনো বলেন, নিখোঁজ এই অভিবাসীদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। সেনেগালের একই এলাকার প্রায় ৩০০ জন মানুষ। সেনেগালের অস্থিতিশীলতার কারণে তারা (দেশ ছেড়ে) চলে গেছে।

আরও পড়ুন: বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি

রয়টার্স বলছে, অভিবাসীদের বহনকারী তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে তাদের যাত্রা শুরু করে। এখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার (১ হাজার ৫৭ মাইল)।

উল্লেখ্য, অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডারস এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্প্যানিশ এই সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা