ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতে এরই মধ্যে আবারও ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২

রোববার (২৫ জুন) ভোরে রাজ্যের বাঁকুড়া জেলার ওন্দা স্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে আরেকটি মালগাড়ি সজোরে ধাক্কা দিলে এক চালক আহত হন।

সূত্র থেকে জানা গেছে, ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি মালগড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে হতাহত ১৭

চলন্ত মালগাড়িটির গতি এত বেশি ছিল যে, তার ইঞ্জিন দাঁড়িয়ে থাকা মালগাড়িটির ওপরে উঠে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় বেশ কিছু বগি। এ সময় ধাক্কার বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এই দুর্ঘটনায় ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা ২ টি মালগাড়ির চালকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় এক চালক সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ২ জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন : হিজবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

ভারতের দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার দিবাকর মাঝি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। এ সময় আরেকটি মালগাড়ি এসে তাতে ধাক্কা মারে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোথাও কোনো ত্রুটি নিশ্চয়ই ছিল। তা না হলে এই দুর্ঘটনা ঘটতে পারে না। সিগন্যালে কোনো ত্রুটি ছিল কি না, সেটি তদন্তের পরেই জানা যাবে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সূত্র : আনন্দবাজার

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা