ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৯ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে এই ভূমিকম্প হয়। তবে এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতা জারি করা হয়নি। দ্য স্ট্রেইট টাইমস এর সূত্র থেকে এসব খবর জানা যায়।

গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে আঘাত হানা বেংকুলুর উতারা জেলার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল এর উপকেন্দ্র।

জানা গেছে, সবচেয়ে বেশি কম্পন অনুভূত হওয়া কেপাহিয়াং জেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানকার বাসিন্দাদের মধ্যেও এ ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করতে পারেনি বলে জানিয়েছেন কেপাহিয়াং জেলার দুর্যোগ পরিচালনা সংস্থার জরুরি ইউনিটের প্রধান সামসুদ্দিন।

তবে সরকারী উদ্ধারকারী সংস্থা এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট সব রকমের বিপদ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা