জাপানে অর্থনৈতিক ধসের রেকর্ড
আন্তর্জাতিক

জাপানে অর্থনৈতিক ধসের রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের সকল দেশের অর্থনীতিতেই বিশাল বড় ধরণের ধাক্কা লেগেছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানেও মহামারি করোনার আঘাত চরম লেগেছে। দেশটিতে গত এপ্রিল-জুন কোয়ার্টারেই ৭.৮ শতাংশ উৎপাদন কমেছে। খবর বিবিসির।

করোনার আগমনের আগে থেকেই দেশটিতে মন্দার প্রভাব পড়েছিল। বার্ষিক হিসেবে দেশীয় উৎপাদন কমেছে ২৭ শতাংশের বেশি।

সোমবার (১৭ আগস্ট) দেশটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ১৯৮০ সালের পর সবচেয়ে কম দেশীয় উৎপাদনের রেকর্ড হয়েছে দেশটিতে। দেশীয় চাহিদা ব্যাপক আকারে কমে যাওয়ায় এ ধস নেমেছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া করোনার কারণে রপ্তানীও কমেছে উল্লেখযোগ্য হারে।

পরপর তিনটি কোয়ার্টারে উৎপাদন হ্রাস পাওয়ায় অনেকে বর্তমান পরিস্থিতিকে দেশটির ১৯৯৫ সালের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সময়ের সাথে তুলনা করেছেন।

উল্লেখ্য, দেশটিতে গত বছর বিক্রয় কর ১০ শতাংশ বৃদ্ধি করায় তা বিক্রয়ের ওপর বাড়তি চাপ তৈরী করেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা