ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাইডেনের উপদেষ্টা ভারতীয় নীরা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডনকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণের জন্য ডমেস্টিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন : আপনি একজন সফল অর্থনৈতিক নেতা

এর আগে বাইডেনের ডমেস্টিক পলিসি উপদেষ্টা ছিলেন সুজান রাইস।

নীরা ট্যান্ডন হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ডমেস্টিক পলিসি উপদেষ্টা। তার জননীতি নির্ধারণে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় বাইডেন প্রশাসন।

আরও পড়ুন : চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি

এ বিষয়ে বাইডেন বলেন, নীরা ট্যান্ডন সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাবে আমার অভ্যন্তরীণ, অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা দলের নীতি নির্ধারণ প্রক্রিয়া দেখভাল করবেন। তার জননীতি প্রণয়নে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

বাইডেন আরও জানান, অতীতে ৩ জন প্রেসিডেন্টের হয়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন নীরা। দেশের সব থেকে বড় থিঙ্ক ট্যাঙ্ককে প্রায় এক দশক নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

উল্লেখ্য, নীরা ট্যান্ডন জো বাইডেনের সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাবে কাজ করছিলেন। তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ক্লিনটন প্রশাসনেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

এছাড়া সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস অ্যান্ড সেন্টার ফর আমেরিকান পোগ্রেস অ্যাকশনের সিএইও এবং প্রেসিডেন্ট তিনি। নীরার স্বাস্থ্য বিষয়ে নীতি নির্ধারণের ব্যাপারেও অভিজ্ঞতা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা