আন্তর্জাতিক

১০ লক্ষাধিক পোলিও টিকা ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘাতের মধ্যে ১০ লাখেরও বেশি পোলিও টিকা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

আরও পড়ুন : করোনার জরুরি অবস্থার অবসান ঘোষণা

শনিবার (৬ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে সুদানে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে লুটপাটের ফলে দেশটিতে শিশুদের জন্য অতীব প্রয়োজনীয় ১০ লাখেরও বেশি পোলিও ভ্যাকসিন ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন : ভারতে ৬ জনকে গুলি করে হত্যা

ইউনিসেফের অফিস অব ইমার্জেন্সি প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হ্যাজেল ডি ওয়েট জানিয়েছেন, ‘দক্ষিণ দারফুরে ১০ লাখেরও বেশি পোলিও ভ্যাকসিনসহ বহু সংখ্যক কোল্ড চেইন সুবিধা লুট, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে।’

রয়টার্স জানায়, ২০২২ সালের শেষের দিকে সুদানে পোলিওর প্রাদুর্ভাব দেখা দেয়। আর এই কারণে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আফ্রিকার এই দেশটিতে টিকাদান ক্যাম্পেইন শুরু করে এবং গত এপ্রিলে সংঘাত ছড়িয়ে পড়ার সময় সংস্থাটি সেই কার্যক্রমের মাঝপথে ছিল।

আরও পড়ুন : গণমাধ্যম নিয়ে প্রতিবেদন ভুয়া

পোলিও এমন একটি রোগ যা প্রধানত ৫ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে থাকে। এই রোগের ফলে পক্ষাঘাত এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। আফ্রিকাকে ২০২০ সালে বন্য পোলিও মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। তবে মালাউই, মোজাম্বিক এবং সুদান গত বছর থেকে আবারও পোলিও আক্রান্ত হওয়ার কথা রিপোর্ট করতে শুরু করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে সুদানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২৮টি হামলা হয়েছে। এছাড়া চলমান সংঘাতের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ সুদানে অসংখ্য মানবিক সহায়তা সংস্থা লুটপাটের মুখে পড়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা