মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ
আন্তর্জাতিক

সাংবাদিকতা কোনো অপরাধ নয়

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় আটক মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: মিয়ানমারে হেলিকপ্টার হামলা, নিহত ৪০

যুক্তরাষ্ট্র সোমবার বলেছে, রাশিয়া ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে এবং তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এএফপির বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্র বিভাগ র্শকোভিচের ব্যাপারে অস্বাভাবিক দ্রুততার সাথে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই মামলার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুতর সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। কেননা, সোভিয়েত যুগের পর থেকে এই প্রথমবারের মতো মস্কো একজন মার্কিন সাংবাদিককে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করে। গার্শকোভিচকে গত ২৯ মার্চ রাশিয়ার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন: জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন যে রাশিয়া ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে।

প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, আমরা রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে গার্শকোভিচকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

প্যাটেল বলেন, সাংবাদিকতা কোন অপরাধ নয়। আমরা রাশিয়ায় স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে ক্রেমলিনের অব্যাহত দমনপীড়নের এবং সত্যের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধের নিন্দা জানাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা