ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আত্মসর্ম্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সম্পর্কের কথা গোপন রাখতে তাকে গোপনে ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলা মামলায় আদালতে আত্মসর্ম্পণের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন : টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক

শুক্রবার (৩১ মার্চ) ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা টেলিভিশনে দেওয়া সক্ষাৎকারে নিশ্চিত করেছেন এ তথ্য।

আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লোয়ার ম্যানহাটান এলাকার অপরাধ আদালতে এ মামলার শুনানি হবে।

আরও পড়ুন : পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১২

স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০০৬ সালের গ্রীষ্মে ট্রাম্পের সাথে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল।

২০১৬ সালের নভেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হয়। তার আগেই ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে ট্রাম্পের সাথে সম্পর্কের কথা গোপন রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পরবর্তীতে ২০১৮ সালে বিষয়টি প্রকাশ্যে আসে। ড্যানিয়েলস ট্রাম্পের সাথে করা ‘গোপন চুক্তি’ বাতিল করতে আদালতে আবেদন জানান। তার জেরেই নির্বাচনী প্রচারণা তহবিল আইনের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা