ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে তিনজন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স।

আরও পড়ুন: সোনার খনি ধসে ১৪ জন নিহত

শুক্রবার (৩১ মার্চ) প্রথম টর্নেডোটি রাজ্যের লিটল রক এলাকার কাছে বেলা প্রায় ৩টার দিকে আঘাত হানে। এতে নর্থ লিটল রকে একজন নিহত হন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, টর্নেডোর কবলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহর। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। দুমড়ে মুচড়ে গেছে সড়কে থাকা বহু গাড়ি। বাতাসের তোড়ে উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের লাখো বাসিন্দা।

আরও পড়ুন: পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১২

দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে লিটল রক থেকে প্রায় ১০০ মাইল পূর্বে ওয়েন এলাকায়। সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ ঝড়ে দুজন নিহত হয় বলে জানান আরকানসাস ইমার্জেন্সি ম্যানেজার রেবেকাহ ম্যাগনাস।

এদিকে লিটল রকের অংশবিশেষের পাশাপাশি শেরউড ও জ্যাকসনভিলের কাছাকাছি কিছু এলাকার অংশবিশেষের ওপরও জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন: কালবৈশাখী-শিলাবৃষ্টির পূর্বাভাস

পাওয়ার আউটেজ ডটইউএস নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, ঝড়ে শুক্রবার রাত পর্যন্ত আরকানসাসে বিদ্যুৎহীন হয়ে পড়েন ৮০ হাজার মানুষ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা