আন্তর্জাতিক

ইউক্রেনকে সহায়তা দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আরও পড়ুন : সোনার খনি ধসে ১৪ জন নিহত

শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ।

আইএমএফ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এর কারণে গত বছর দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়েছে, বেশিরভাগ মূলধন ধ্বংস হয়েছে এবং দারিদ্র্য বেড়েছে।

আরও পড়ুন : সংক্রমণের শীর্ষে দ. কোরিয়া

দাতা সংস্থাটি আরও জানায়, ইউক্রেনের জন্য আইএমএফ বোর্ড অনুমোদিত ৪৮ মাসের বর্ধিত তহবিল সুবিধার আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৫৬০ কোটি ডলার। এটি দেশটির জন্য ১১ হাজার ৫০০ কোটি ডলারের সামগ্রিক সহায়তা প্যাকেজের অংশ। বিভিন্ন ঋণছাড়, ত্রাণ, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক প্রতিষ্ঠানের অনুদান এবং ঋণ থেকে বিপুল এই অর্থ পাবে ইউক্রেন।

আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ বলেছেন, নতুন চার বছর মেয়াদি কর্মসূচির লক্ষ্য ইউক্রেনে অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং যুদ্ধ অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সংস্কার করা।

আরও পড়ুন : সমুদ্র সৈকতে বর্জ্যের ঢল

আইএমএফ অনুমোদিত এই আর্থিক সহায়তার মধ্যে ২৭০ কোটি ডলার খুব দ্রুত পেতে চলেছে ইউক্রেন। বাকি অর্থ মিলবে আগামী চার বছরে।

আইএমএফ জানায়, টেকসই প্রবৃদ্ধি ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে আরও উচ্চাভিলাষী কাঠামোগত সংস্কারের পাশাপাশি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ সহজতর করার জন্য অন্যান্য লক্ষ্যগুলো পূরণে সক্রিয় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সহায়তা চালিয়ে যাবে তারা।

আরও পড়ুন : ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা

২০২৪ সালের মাঝামাঝি পেরোনোর পরেও যুদ্ধ না থামলে কিছু আইএমএফ সদস্যের কাছ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তার গ্যারান্টিও পেয়েছে ইউক্রেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা