ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সোনার খনি ধসে ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ উত্তর সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১২

শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে হতাহতের এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়।

এক বিবৃতিতে সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি জানায়, বৃহস্পতিবার বিকেলে মিশরের সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার সোনার খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২০ শিশুশ্রমিক আহত হয়েছে এবং তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: কালবৈশাখী-শিলাবৃষ্টির পূর্বাভাস

এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসইউএন জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ঐ ভারী যন্ত্রপাতিই ধসের কারণ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা