ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

টিটিপির হামলায় ৪ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে হামলা করেছে। এ হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

আরও পড়ুন : মার্কিন হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় ভোরে দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে পুলিশের টহল ভ্যানে এ হামলা হয়েছে।

পাকিস্তান পুলিশ জানিয়েছে, গাড়িটি সদর থানায় যাওয়ার পথে হামলার শিকার হয়েছে।

আরও পড়ুন : ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১

পুলিশের কর্মকর্তারা জানান, হামলায় ১ জন উপ-পুলিশ সুপারসহ ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। খাইবার-পাখতুনখোয়া পুলিশ প্রধান আখতার হায়াত খান এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

লাক্কি মারওয়াত পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। পরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন : জামালপুরে মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, হামলাকারীরা অত্যাধুনিক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তবে পুলিশ সতর্ক অবস্থায় ছিল। পুলিশের পাল্টা গুলির পর হামলাকারীরা পালিয়ে যায়। রাতের অন্ধকারের সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে পুলিশের ভ্যানে হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন : সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

পুলিশের গাড়িতে হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পুলিশ কর্মকর্তাদের আত্মত্যাগ অবিস্মরণীয়। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা