আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকে ধস

আন্তর্জাতিক ডেস্ক : গুজবে প্রভাবিত গ্রাহক ও বিনিয়োগকারীরা সমানে নিজেদের সঞ্চয়ের অর্থ তুলে নেওয়ায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে পড়েছে ৪০ বছরের পুরোনো যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি), যেটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক বলে স্বীকৃত। আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনাটি ঘটে গেল।

আরও পড়ুন : উৎক্ষেপণের অপেক্ষায় বিশ্বের প্রথম থ্রিডি রকেট

স্থানীয় সময় শুক্রবার (১০ মার্চ) সকালে ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ (এসভিবি) বন্ধ ঘোষণা করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা। খবর: সিএনএন।

২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর এই প্রথম যুক্তরাষ্ট্রে এত অল্প সময়ের মধ্যে একটি বৃহৎ ও একক ব্যাংকিং ইউনিটের পতন ঘটল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এসভিবির এই ঘটনাকে আকস্মিক, হতবুদ্ধিকর এবং সম্পূর্ণ ধস বলে উল্লেখ করেছে। বিনিয়োগকারী, ব্যাংকটির গ্রাহক বা আমানতকারী এবং সাধারণ লোকজনের এখন কেবল একটিই প্রশ্ন, ব্যাংক ধসের পর এবার সামনে কী ঘটবে?

বুধবার বিকেলের দিকে এসভিবির এক বিবৃতিতে বলা হয়, ব্যাংকের ব্যালান্সশিটে ভারসাম্য আনতে ২২৫ কোটি ডলারের প্রয়োজন এবং ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে—শেয়ার বিক্রয় ও বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে এই অর্থের সংস্থান করা হবে।

ব্যাংক কর্তৃপক্ষের এই ঘোষণায় উপস্থিত গ্রাহক ও উদ্যোক্তা পুঁজিপতিরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ব্যাংকে নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা শুরু করেন। এদিকে অনেক উদ্যোক্তা পুঁজিপতি ইমেইলের মাধ্যমে তাদের গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার পরামর্শ দেন। ইমেইলবার্তায় তারা বলেন, ‘এসভিপি গুরুতর তারল্য সংকটে ভুগছে। যদি ব্যাংকটিতে আপনার টাকা থেকে থাকে— দ্রুত তুলে নিন।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের জাহাজে অজানা রোগ

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে এই ইমেইলবার্তা ভাইরাল হয়ে যাওয়ার পর ব্যাংকটির বিভিন্ন শাখায় গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়ে যায়। বুধবার বিকেলের দিকেও ব্যাংকটিতে মোট সঞ্চিত অর্থের পরিমাণ ছিল ৪ হাজার ২০০ কোটি ডলারের বেশি। কিন্তু শুক্রবার সকালের দিকে সঞ্চিত তারল্য এসে ঠেকে মাত্র ৯৮ কোটি ৯০ লাখ ডলারে।

সঞ্চিত তারল্য তলানিতে এসে ঠেকায় শুক্রবারই দেশজুড়ে ব্যাংকের সব কার্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

যেসব আমানতকারী তাদের ব্যাংক অ্যাকাউন্টের বীমা করিয়েছিলেন এবং এখনও তাদের অর্থ তুলতে পারেননি তাদেরকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের সরকারি সঞ্চয়ী সংস্থা ফেডারেল ডিপোজিট ইনসিউরেন্স কর্পোরেশন (এফডিআইসি)। তবে এক্ষেত্রে অবশ্যই আমানতকারীর অর্থ ২ লাখ ৫০ হাজার ডলারের বেশি হতে হবে।

আর যেসব আমানতকারী তাদের অ্যাকাউন্টের বীমা করাননি, তাদেরকে আগামী সপ্তাহে আগাম লভ্যাংশ দেবে দেশটির সরকার। তবে এক্ষেত্রেও আমানতকারীর অ্যাকাউন্টের অর্থের পরিমাণ ২ লাখ ৫০ ডলার হতে হবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে মাখামাখি নয়

এ ঘটনায় ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে গত বছর অর্থনীতিতে নোবেল পাওয়া যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নান বলেছেন, স্রেফ গুজবের কারণে যে ব্যাংক ধসে পড়তে পারে, তার বড় নজির সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা