হুন্দাই শো-রুমের অ্যাম্বাসেডর কুকুর!
আন্তর্জাতিক

হুন্দাই শো-রুমের অ্যাম্বাসেডর কুকুর!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হুন্দাইয়ের গাড়ির শো-রুম। সেই শো-রুমের বাইরে ঘুরে বেড়াত একটি রাস্তার কুকুর। সেখানে থাকার সুবাদে শো-রুমের কর্মীদের সঙ্গে বেশ বন্ধুত্বও হয়েছিল তার। সম্প্রতি সেই শো-রুমে সম্মানি হিসেবে কাজ দেওয়া হয়েছে ওই কুকুরটিকে। সেলসম্যানের পাশাপাশি ওই শো-রুমের অ্যাম্বাসেডরও হয়েছে এটি। ঘটনাটি সম্প্রতি ঘটেছে ব্রাজিলে।

শো-রুমে তার জন্য একটি কাঠের কেবিনও বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বসেই সেলসম্যানের কাজ করছে ওই কুকুরটি।

ব্রাজিলে হুন্দাই-এর ওই শো-রুমের নাম টাসকন প্রাইম। সেই শো-রুমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই এই ঘটনার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে ওই কুকুরটির পরিচয়পত্র ও পরিচয়পত্র গলায় ঝোলানো অবস্থায় তার ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘হুন্দাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত’। পোস্ট থেকে জানা গেছে, কুকুরটির বয়স এক বছর।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা