আন্তর্জাতিক

করোনার প্রভাব থাকবে কয়েক দশক!

আন্তর্জাতিক ডেস্ক:

আগমী কয়েক দশক ধরে করোনাভাইরাসের প্রভাব পৃথিবীজুড়ে থাকবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি বলছে, সব মিলিয়ে আগামী আরো কয়েক দশক করোনার বিভিন্ন নেতিবাচক প্রভাব অনুভূত হবে।

শুক্রবার (৩১ জুলাই) এক বৈঠকে ডাব্লিউএইচও’র (হু) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, আগামী কয়েক দশক ধরে চলতে পারে করোনা মহামারির প্রভাব। -খবর আল জাজিরার।

তিনি আরো বলেন, করোনাভাইরাস নিয়ে বিভিন্ন গবেষণায় অনেক কিছুই জানা গেছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো এ ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর মেলেনি।

হু মহাপরিচালক বলেন, করোনা মহামারি একেক দেশে একেক রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। আক্রান্ত অনেক দেশেই পুনরায় এর প্রকোপ বাড়ছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনো এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা