আন্তর্জাতিক

দুই বিমানের সংঘর্ষে সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আলাস্কায় আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বিমানে থাকা সাত আরোহীই নিহত হয়েছেন। তাদের মধ্যে অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতাও রয়েছেন।

বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খবর- ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান চালাচ্ছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন চারজন পর্যটক ও একজন গাইড।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়।

আরোহীদের কেউই জীবিত নেই। তাদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

সান নিউজ /সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা