ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত

সান নিউজ ডেস্ক: পারমাণবিক ওয়্যারহেডবাহী ‘অগ্নি-৫’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত।

আরও পড়ুন: স্বাধীনতার শত্রুরা এখনও চক্রান্ত করছে

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। সর্বপ্রথম ২০১২ সালে ‘অগ্নি-৫’ এর পরীক্ষা চালিয়েছিল ভারত। ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সম্মুখ সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত ও চীনের সেনা। এরই মধ্যে ভারতের অগ্নি-৫-এর মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সবাই বাংলাদেশের প্রশংসা করছে

এদিকে, আনন্দবাজার অনলাইন জানিয়েছে, কলকাতা থেকে বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে আচমকা দেখা যায় অদ্ভুত আলো। আর তা ঘিরেই ঘনায় রহস্য। ওই আলো ঘিরে সাধারণ মানুষের মনে তৈরি হয় কৌতূহল।

এ নিয়ে জল্পনার মধ্যেই সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, ওড়িশার চাঁদিপুর থেকে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে জাপান

চাঁদিপুর থেকে বাঁকুড়া কাছাকাছি হওয়ায় সন্ধ্যার আকাশে সেই আলো অনেকটা স্পষ্টভাবে দেখা গিয়েছে। ঘটনাচক্রে এই ধরনের ক্ষেপণাস্ত্র এই প্রথম রাতে পরীক্ষা করা হল।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা