ভারতে একদিনে করোনায় মৃত্যু ৭৭৫ জনের
আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৭৭৫ জনের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ভারতে ৫২ হাজার ১২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩৪ হাজার ৯৬৮ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন।

ভারতে গত এক সপ্তাহে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও গুজরাট।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা