ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ব্যাংকে ৯০ বছরের নারীর ধর্মঘট

বসান নিউজ ডেস্ক: লেবাননের ব্যাংকগুলো থেকে আমানত ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। আর্থিক সংকটে জর্জরিত ব্যাংকগুলো থেকে গত কয়েক মাসে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাচ্ছে না। রীতিমতো হামলা, জিম্মি করে নিজেদের টাকা ফেরত নিয়েছেন।

আরও পড়ুন: রাজশাহীতে আসামির ফাঁসি কার্যকর

মঙ্গলবার (১ ডিসেম্বর) এক বৃদ্ধা প্রতিবন্ধী টাকা ফেরত পেতে ব্যাংকের ভেতরেই অবস্থান শুরু করেছেন।

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী বৈরুতে ৯০ বছর বয়সি ইদ্রো খিদার নামে ওই নারী ছেলেকে নিয়ে এদিন অডি ব্যাংকের একটি শাখায় যান। ব্যাংকে জমা থাকা নিজের ২০ হাজার ডলার উঠাতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনা ওই নারী ক্ষিপ্ত হয়ে ব্যাংকেই বসে থাকার সিদ্ধান্ত নেন।

প্রতিবন্ধী ওই নারীর ছেলে বলেন, ‘আমরা ব্যাংকে বসে আছি এবং আমরা আমাদের আমানত ফেরত না পাওয়া পর্যন্ত এ স্থান ছাড়ব না।’ তিনি আরও বলেন, বৃদ্ধ বাবা-মায়ের ওষুধসহ অন্যান্য চিকিৎসার জন্য প্রতি মাসে আমার এক হাজার ডলার দরকার। আমাদের পরিবারের পক্ষে তা আর বহন করা সম্ভব হচ্ছে না। আমার মা পাঁচ বছর ধরে অসুস্থ। তারপরও আমরা এ টাকা তুলিনি। কিন্তু এখন এই খরচ সামলানো আর সম্ভব হচ্ছে না। বাবার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন ছিল।

আরও পড়ুন: চীনের পারমাণবিক অস্ত্র আরও বাড়বে

বৃদ্ধার ছেলে বলেন, ব্যাংক টাকা না দেওয়ায় আমরা ওষুধের মাধ্যমে সে রোগ দমানোর চেষ্টা করছি। আমার মা তিল তিল করে এই টাকা জমা করেছেন। এখন প্রয়োজনের সময় এসেছে, অথচ ব্যাংক সেই টাকা ফেরত দিচ্ছে না।

ব্যাংক কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, তারা রেজুলেশন ১৫৮ অনুযায়ী ডিপোজিট রিলিজ করবেন। যার মানে তারা আমাদের চার হাজার ডলার দেবে। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, তিনি আমাদের অতিরিক্ত দুই হাজার ডলার উপহার দেবেন।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা