ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলা, নিহত ১৬

সান নিউজ ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলের সামানগান প্রদেশে নামাজের সময় একটি মাদরাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বুধবার (৩০ নভেম্বর) দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই ডজন মানুষ।

সামানগানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেছেন, প্রাদেশিক রাজধানী আইবাকে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

তিনি বলেন, বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিতি জাহদিয়া মাদরাসায় বিস্ফোরণ ঘটেছে। এই মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশুনা করে। তবে এই বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। মুহাজির বলেছেন, মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে

দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত ১০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী এই ক্ষমার অযোগ্য অপরাধের হোতাদের শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।’

রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে আইবাকে এই বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন সেখানকার একজন চিকিৎসক।

আরও পড়ুন: বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, হতাহতের সবাই শিশু ও সাধারণ মানুষ। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

তালেবান বলেছে, গত বছর ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে যুদ্ধ-বিধ্বস্ত দেশের সুরক্ষার দিকে মনোনিবেশ করেছে তারা। তবে গত কয়েক মাসে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে কয়েকটি হামলা হয়েছে। আর এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা