ভেনিজুয়েলায় ভূমিধসে নিহত ২৫
আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় ভূমিধসে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার দক্ষিণে লাস তেজেরিয়াস শহরে প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৫২ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: শুভ্র হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড

সোমবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে মধ্য ভেনেজুয়েলায় পাঁচটি ছোট নদী প্লাবিত হওয়ার পরে কমপক্ষে ২৫ জন মারা গেছেন। এ ঘটনায় এখনও ৫২ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সিটিজেন সিকিউরিটির ভাইস প্রেসিডেন্ট রেমিজিও সেবেলোস টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, শনিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে আশপাশের পাহাড় থেকে বড় বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসাবশেষ কারাকাসের ৪০ মাইল (৬৭ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেজেরিয়াস শহরের আবাসিক এলাকায় এসে পড়ে। এর ফলে মানুষের ঘরবাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান এবং কৃষি জমি ক্ষতির মুখে পড়েছে।

দেশটি কর্মকর্তারা জানান, মাত্র ৮ ঘণ্টার মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট আকস্মিক বন্যায় তেখেরিয়াস এলাকার পানি সরবরাহের পাম্পগুলো ভেসে গেছে।

আরও পড়ুন: আ’লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা

তারা আরও জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাদা ও পাথরের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সামরিক বাহিনী ও উদ্ধারকারীরা জীবিতদের খোঁজে নদীর তীরগুলোতে তল্লাশি চালাচ্ছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটে বলেছেন, তিনি ওই অঞ্চলকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে চিহ্নিত করে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা