নেপালে ভূমিধসে নিহত ১৪
আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ জন। খবর রয়টার্সের

আরও পড়ুন: যুদ্ধ থামাতে ভূমিকা রাখছেন এরদোগান

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। প্রবল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানায় কর্মকর্তারা।

খবরে বলা হয়েছে, এ ভূমিধসে পাঁচটি ঘর মাটিচাপা পড়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু দেখতে চায় ভারত

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীদের মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন বলে মনে করছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আহতদের দ্রুততার সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

রয়টার্সের ওই সংবাদে বলা হয়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যাঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়।

আরও পড়ুন: রানির স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা