বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি
আন্তর্জাতিক

বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৫৯ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৬০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ৪২০ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় আড়াই ’শ জন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

সোমবার (১০ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে , বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ১৪৪ জন। আর মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬০ হাজার ৯০৮ জনের।

আরও পড়ুন: শিগগির তিস্তা প্রকল্পের কাজ

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭ জনের এবং শনাক্ত হয়েছে ৫ হাজার ৮২৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১ হাজার ৮০১ জন এবং মৃত ১৫ জন। ইতালিতে আক্রান্ত ৩৪ হাজার ৪৪৩ জন এবং মৃত্যু ৪১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৪ হাজার ৫৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। জাপানে মৃত ৫৭ জন এবং আক্রান্ত ২২ হাজার ৭৯৬ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৪২ হাজার ৬২৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন এবং মৃত্যু হয়েছে ১০২ জনের। একই সময়ে চিলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪২৮ জন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

আরও পড়ুন: বাড়ির ছাদ ধসে নিহত ৯

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা