যুক্তরাষ্ট্রে ট্রেনে গোলাগুলিতে নিহত ১
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রেনে গোলাগুলিতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকো শহরের একটি ট্রেনে গোলাগুলিতে ১ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন : সব প্রাপ্তি-অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে

বুধবার (২২ জুন) স্থানীয় সময় সকালে দেশটির সান ফ্রান্সিসকো শহরে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ জুন) মার্কিন পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের মুনি ফরেস্ট হিল স্টেশনে একটি ট্রেনে গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ট্রেনটি সেখান থেকে কাস্ত্রো স্টেশনের দিকে আগেই ছেড়ে গেছে বলে দেখতে পায় তারা।

আরও পড়ুন : আফগানিস্তানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, কর্মকর্তারা কাস্ত্রো স্টেশনে গোলাগুলির শিকার ২ ব্যক্তিকে উদ্ধার করেন। ১ জনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং অপরজনকে উদ্ধার করে সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই ব্যক্তি ঝুঁকিমুক্ত বলেও জানিয়েছেন তিনি।

সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির পর অভিযুক্ত বন্দুকধারী কাস্ত্রো স্টেশনে ট্রেন থেকে পালিয়ে যায় এবং এখনও পলাতক রয়েছে।

আরও পড়ুন : ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা

এদিকে সংবাদমাধ্যম সান ফ্রান্সিসকো ক্রনিকলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণের এই ঘটনাটি এলোমেলো বা এলোপাথাড়ি গুলির কোনো ঘটনা ছিল না। গোলাগুলি হওয়ার আগে থেকেই সন্দেহভাজন বন্দুকধারী এবং ভুক্তভোগীদের একজনের মধ্যে বিবাদ ছিল।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে এবং উত্তর আমেরিকার এই দেশটি বিশেষ এই মহামারির ভয়ঙ্কর অধ্যায়ের মধ্যে রয়েছে।

আরও পড়ুন : সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে

সাম্প্রতিক সময়ের মধ্যে আমেরিকায় বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা