আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানে আগুন

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার ভেঙে মুখ থুবড়ে পড়েছে একটি প্লেন। এর পরপরই সেটিতে আগুন ধরে যায়। এ সময় প্লেনে ১১ ক্রুসহ ১২৬ আরোহী ছিলেন। দ্য হিন্দু, উইঅন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বড় খরচ উঠুক, তারপর দ্বিতীয় পদ্মা সেতু

মঙ্গলবার (২১ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ডোমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গো শহর থেকে আসা রেড এয়ারের একটি ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় প্লেনের তিন আরোহী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়। বাকিদের টার্মিনালে সরিয়ে নেওয়া হয়েছে।

মিয়ামি-ডেড এভিয়েশন ডিপার্টমেন্টের মুখপাত্র গ্রেগ চিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এক ইমেলে জানিয়েছেন, ল্যান্ডিং গিয়ার ভেঙে মুখ থুবড়ে পরার কারণেই প্লেনটিতে আগুন ধরে যায়।

মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ এক টুইটে জানিয়েছে, তাদের দমকল কর্মীরা প্লেনের আগুন এবং তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে এনেছেন।

বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়ের পাশে ঘাসের ওপর মুখ থুবড়ে পড়া প্লেনটিতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং তা নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক রাসায়নিক ছেটাচ্ছেন দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে অন্তত তিনটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে নিহত ২৫০

মিয়ামি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বেশ কিছু ফ্লাইটের শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠাবে তারা। এক বিবৃতিতে রেড এয়ার বলেছে, ডোমিনিকান ইনস্টিটিউট অব সিভিল অ্যারোনটিক্সও ঘটনাটি তদন্ত করে দেখবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা