ইমরান খান
আন্তর্জাতিক

গ্রেফতার হতে পারে ইমরান খান

সান নিউজ ডেস্ক: সরকারবিরোধী এই আন্দোলনকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেফতার করতে পারে ইসলামাবাদ সরকার। একইসঙ্গে গ্রেফতার করা হতে পারে দলের অন্যান্য শীর্ষ নেতাকেও।

আরও পড়ুন: মান-সম্মান আগের চেয়ে বেড়েছে

বুধবার (২৫ মে) পাকিস্তান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পেশোয়ার থেকে ইসলামাবাদে যাওয়ার পথে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বের সাথে আটক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নামপ্রকাশ না করার শর্তে পাকিস্তানের বর্তমান সরকারের অন্যতম শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইমরান খানকে আটকের পর সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বিশদভাবে আলোচনা করেছে সরকার। তবে আলোচনা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে আটকের পরিকল্পনাটি এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: তেলের দাম কমল ৯ শতাংশ

এদিকে ক্ষমতাচ্যুত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা আজাদি মার্চে যোগ দিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পিটিআইয়ের হাজার হাজার নেতা-কর্মী রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করেছেন। তবে সরকার এই সমাবেশের অনুমতি না দেওয়ায় দলটির নেতা-কর্মীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে লাহোর।

অন্যদিকে ‘আজাদি মার্চ’ ঠেকাতে দেশটির সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানীতে আইন প্রয়োগকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ও তাদের উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

লাহোরের বাট্টি চক এলাকায় পিটিআইয়ের কর্মীরা সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এ সময় পিটিআই কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। পিটিআইয়ের লাহোর শাখা দলের নেতা-কর্মীদের বাট্টি চকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। সেখান থেকে তারা ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা হবে বলে ঘোষণা দিয়েছে। পুলিশ ইতোমধ্যে ওই এলাকা থেকে পিটিআইয়ের ১০ জনের বেশি কর্মীকে গ্রেপ্তার করেছে বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে নিহত ২১

ইমরান খান ওয়ালি মোড় থেকে আজাদি মার্চে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। হেলিকপ্টারে করে সেখানে অবতরণ করেছেন তিনি। আজাদি মার্চে যোগ দিতে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় সাবেক এই পাক প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানের জন্য এটি একটি চূড়ান্ত মুহূর্ত। পিটিআই স্বাধীনতা ছিনিয়ে আনবে।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা