আন্তর্জাতিক

ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘গণহত্যার’ চালাচ্ছেন। এ সময় বাইডেন ইউক্রেনে আরও বেসামরিক লোকজন হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলরে নতুন রুশ আক্রমণের আশংকা রয়েছে বলেও জানান।

আরও পড়ুন: সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই এটিকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করলেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আমি একে গণহত্যাই বলছি, কারণ এটি আরও স্পষ্ট যে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মুছে ফেলার চেষ্টা করছেন পুতিন এবং এই প্রমাণগুলো আরও বৃদ্ধি পাচ্ছে। গণহত্যা সংঘটিত হয়েছে কিনা সেটি আইনজীবীরাই জানাবেন, তবে আমার মনে হয় সেটিই ঘটেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় যুক্তরাষ্ট্রে গ্যাসের ক্রমবর্ধমান মূল্য রোধের পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, ‘প্রায় অর্ধেক পৃথিবী দূরে কোনো এক স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছে, গণহত্যা চালাচ্ছে—এর জন্য আপনাদের পারিবারিক ব্যয় বৃদ্ধি কিংবা আপনার গ্যাসের ক্রয়ের সক্ষমতা কোনোটাই বাড়বে না।’

এদিকে, পুতিনের বিরুদ্ধে বাইডেনের ‘গণহত্যার’ অভিযোগ আনার পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যকে ‘সত্য কথা’ বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেনস্কি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

এল নিনোর তীব্র প্রভাবে উদ্বেগ

এল নিনোর তীব্র প্রভাব নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্বের বিভিন...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা