পদত্যাগপত্র জমা দিয়েছে কুয়েত সরকার
আন্তর্জাতিক

কুয়েত সরকারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের সরকার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে পদত্যাগপত্র জমা দিয়েছে।

আরও পড়ুন : আমি ব্যবসায়ী এটাই আমার অপরাধ

মঙ্গলবার (৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ’র বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল সাবাহ’র কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন যুবরাজ শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ।

২০১৯ সালে কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের সদস্য শেখ সাবাহ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন : বাংলাদেশের সরকারি ওষুধ ভারতে বিতরণ!

তার বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী এমপিরা। বুধবার (৬ এপ্রিল) ‘অসহযোগ প্রস্তাব’ নামে আনা এই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির কথা রয়েছে।

কুয়েত পার্লামেন্টকে অনেক বেশি ক্ষমতা দিয়েছে উপসাগরীয় অন্য দেশগুলোর তুলনায়। এসব ক্ষমতার মধ্যে রয়েছে আইন প্রণয়ন এবং তা আটকে দেয়া, মন্ত্রীদের প্রশ্ন করা এবং সরকারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা।

আরও পড়ুন : ইউক্রেন বন্দরে তুর্কি জাহাজে আগুন

দেশটির রাজনৈতিক বিশ্লেষক নাসের আল-আবদালি বলেন, ক্ষমতাসীন পরিবারের বেশ কিছু সদস্য নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে পার্লামেন্টকে ব্যবহার করছেন।

তিনি বলেন, ক্ষমতাসীন পরিবারের মধ্যে প্রজন্মগত লড়াই রয়েছে। আশা করা হচ্ছে পদত্যাগ গ্রহণ করা হবে এবং একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা