ইউক্রেনের মারিউপোলে তুর্কি জাহাজে আগুন- (ফাইল ফটো)
আন্তর্জাতিক

ইউক্রেন বন্দরে তুর্কি জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিউপোল বন্দরে ডমিনিকান পতাকাধারী তুরস্কের ‘আজবুর্গ’ নামের একটি জাহাজে আগুন লেগেছে। জাহাজটি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মঙ্গলবার (৫ এপ্রিল) রুশ বার্তা সংস্থা স্পুটনিক এসব সংবাদ জানিয়েছে।

দেশটির বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্কের কর্মকর্তাদের বরাতে স্পুটনিকের সংবাদে দাবি করা হয়েছে, তুর্কি জাহাজটিতে ইউক্রেনের জাতীয়তাবাদীরা হামলা চালিয়েছে। তারা এটি রুশ বাহিনীর কাজ হিসেবে দেখানোর চেষ্টা করতে পারে বলেও দাবি করা হয়েছে।

দোনেৎস্ক সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মারিউপোল বন্দর নিয়ন্ত্রণ করা ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা পরাজয় আসন্ন বুঝতে পেরে সেখানকার অবকাঠামোর পাশাপাশি দাঁড়িয়ে থাকা বিদেশি জাহাজগুলো ধ্বংস করছে।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে স্বাধীনতার স্বীকৃতি পাওয়া দোনেৎস্কের কর্মকর্তারা আরও অভিযোগ করেছেন, ক্রুসহ ৬ টি বিদেশি জাহাজ সরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের অনুরোধ উপেক্ষা করে চলেছে কিয়েভ প্রশাসন।

মস্কোর সামরিক অভিযান শুরুর আগেই ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা বন্দরের জলসীমায় মাইন বসিয়ে উদ্দেশ্যমূলকভাবে সেটি অবরুদ্ধ করে ফেলেছিল বলে দাবি করেছেন তারা।

আরও পড়ুন : অবাধ্য ইমরানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, রুশ অভিযানের মুখে গত মাসের শুরুর দিকে ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। এতে প্রাণ হারান ১ নাবিক, বাকি ২৮ জনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জাহাজটিতে হামলার ঘটনায় বিমা সংস্থার কাছে ২ কোটি ২৪ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা