রমজানে ডিসকাউন্টের প্রতিযোগিতা চলে মালয়েশিয়ায়
আন্তর্জাতিক
মালয়েশিয়া

রমজানে ডিসকাউন্টের প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান শুরু হয়েছে। মালয়েশিয়ায় সাধারণত রোজা ও ঈদগুলো সৌদি আরবের সাথে মিল রেখে উদযাপন করা হয়। আর বাংলাদেশে হয় এক দিন পরে।

আরও পড়ুন : টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্য বরখাস্ত

তবে এবার এর ব্যতিক্রম দেখা গেছে, বাংলাদেশ ও মালয়েশিয়ায় একসাথে শুরু হয়েছে রোজা।

পবিত্র রমজান এলেই বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব মালয়েশিয়ায় পণ্যমূল্য না বাড়িয়ে উল্টো ডিসকাউন্ট দিয়ে দাম কমানোর প্রতিযোগিতায় থাকেন ব্যবসায়ীরা।

খোলাবাজারে দ্রব্যসামগ্রী বিক্রি হয় না মালয়েশিয়ায়। সারাদেশে ছড়িয়ে থাকা চেইন সুপারশপ, হাইপার মার্কেটগুলোতে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয়।

আরও পড়ুন : ঈদে দুস্থদের চাল দেবে সরকার

সরেজমিনে সুপারশপ ও হাইপার মার্কেটগুলোতে দেখা গেছে, রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যসামগ্রীতে ডিসকাউন্ট স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। এসব সুপারশপ ও হাইপার মার্কেটগুলোর মধ্যে রয়েছে, মাইডিন, জায়ান্ট, এনএসকে, ইকোনসেভ, সেগী ফ্রেশ, জায়াগ্রোসারী ইত্যাদি।

এবারই প্রথম নয় মালয়েশিয়ায়, প্রতিবারই দেখা যায় রমজান মাস আসার পূর্ব মুহূর্তে কিংবা পর মুহূর্তে পণ্যমূল্যের কোনো পরিবর্তন হয় না।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

দেশটিতে পণ্যসামগ্রী, খাদ্য সামগ্রী, খাবার হোটেল, মুদি দোকান, চেইন সুপারশপ ও হাইপার মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুণগত মান খুব কঠোরহাতে নিয়ন্ত্রণ করে দেওয়ান বান্ডারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) নামে সরকারি আইনশৃঙ্খলা বাহিনী।

সেখানে নিয়মের কোনো ব্যত্যয় দেখলে গ্রেফতারসহ জেল-জরিমানা করেন তারা। এই বাহিনীর ভয়ে পণ্যের দাম বৃদ্ধি তো দূরের কথা মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ কোনো অনিয়ম করতে শতবার চিন্তা করেন দোকানদাররা।

আরও পড়ুন : চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

ডিবিকেএল সব সময় বাজারে ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করায় তাদেরকে ফাঁকি দেয়া দুঃসাধ্য।

সরেজমিনে কুয়ালালামপুর কোতারায়া বাংলাদেশী মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগে বাংলাদেশে ভোজ্যতেলের দাম নিয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল মালয়েশিয়ায় সেরকম কিছু হয়নি।

আরও পড়ুন : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর হচ্ছে

মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ উন্নত দেশ। ইউরোপের ঘরানার মতো আধুনিক বিলাসময় জীবনযাপন করলেও সবাই রোজা পালন করেন। শরিয়াহ আইন অনুযায়ী অসুস্থ ও শিশু ব্যতীত সামর্থ্যবান নারী-পুরুষ রোজা রাখা বাধ্যতামূলক।

রোজা না রেখে দিনের বেলায় আহার করা অবস্থায় ধরা পড়লে দেশটির শরিয়াহ আদালতে কঠোর শাস্তির মুখে পড়তে হয়। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরাও কঠোর পরিশ্রমের কাজের মধ্যেও সাধারণত রোজা ভঙ করেন না।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন জো বাইডেন

প্রসঙ্গত, বাংলাদেশ মালয়েশিয়া থেকেই সিংহভাগ পামওয়েল আমদানি করে। পামওয়েল তেলের আগে যে দাম ছিল এখন সেই দামেই বাংলাদেশে রফতানি করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা