অবাধ্য ইমরান খানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র- রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
আন্তর্জাতিক

অবাধ্য ইমরানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির চলমান রাজনৈতিক সংকটময় মুহুর্তে স্পষ্ট বক্ত্যব্যের মাধ্যমে পাশে দাড়িয়েছে মস্কো।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অবাধ্য ইমরান খানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র। সংবাদ টি প্রকাশ করেছে দ্য ডন।

রাশিয়া জানতে পেরেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভি ৩ এপ্রিল সংসদ ভেঙে দিয়েছেন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

তিনি বলেন, ২৩-২৪ ফেব্রুয়ারি ইমরান খানের রাশিয়া সফরের ঘোষণা আসার পরই তাৎক্ষণিকভাবে আমেরিকা ও পশ্চিমারা একজোট হয়ে বাজেভাবে ইমরানের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করে। এ সফর বাতিলের জন্য আলটিমেটাম দেয়।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

কোনো কিছুতে ইমরান খানকে থামানো যায়নি বলে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকেও নাকি সফর বাতিল করার জন্য চাপ দিয়েছিল এমনটিই দাবি করেছে মস্কো।

পরে ইমরান খানকে সরিয়ে দিলেই কেবল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব ওয়াশিংটন এমন হুমকি দিয়েছে বলেও উল্লেখ করা হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

আরও পড়ুন : ওয়াসার পানিতে ডায়রিয়ার সম্পৃক্ততা নেই

মস্কোর দাবি, এসব ঘটনার কারণে মার্কিন দৃষ্টিতে অবাধ্য ইমরান খানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত চলে আসে।

নিজের স্বার্থ হাসিলে এটি যুক্তরাষ্ট্রের স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর আরেকটা নির্লজ্জ চেষ্টা। ওপরের সব ঘটনা সেই সাক্ষ্যই দিচ্ছে বলে মন্তব্য করেন মারিয়া।

আরও পড়ুন : চাকরিতে বয়স বাড়ানোর পরিকল্পনা নেই

প্রসঙ্গত, ইমরান খানও অনাস্থা ভোটকে বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, তার রাশিয়া সফরকে ভালোভাবে নিতে পারেনি পশ্চিমা বিশ্ব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা