ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বোরকাকে অসম্মান করায় অস্ট্রেলিয়ার নারী সিনেটর বহিষ্কার

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা পরে এসে মুসলিম নারীদের ধর্মীয় পোশাককে অবমাননার অভিযোগে উগ্র-ডানপন্থি নারী সিনেটর পওলিন হানসনকে সাত কর্মদিবসের জন্য বহিষ্কার করেছে দেশটির সিনেট। প্রকাশ্যে বোরকা নিষিদ্ধ করার ক্যাম্পেইনের অংশ হিসেবে তিনি এ আচরণ করেন, যা নিন্দার ঝড় তোলে।

বোরকা নিষিদ্ধ করার একটি বিল উত্থাপনের উদ্যোগ নেন হানসন। কিন্তু বিল ব্যর্থ হওয়ায় তিনি প্রতিবাদের অংশ হিসেবে পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেন এবং পরে নিজেই এটি খুলে ফেলেন। এতে তার বিরুদ্ধে মুসলিম আইনপ্রণেতারা বর্ণবাদ ও ইসলামবিদ্বেষের অভিযোগ তোলেন।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং বলেন, “সিনেটর হানসনের বিদ্বেষপূর্ণ কাজ আমাদের সমাজের বন্ধনকে ছিন্নভিন্ন করেছে। আমি বিশ্বাস করি, তার এই আচরণ অস্ট্রেলিয়াকে আন্তর্জাতিকভাবে দুর্বল করেছে। তার কাজের খারাপ পরিণতি অন্যান্যদেরও ভোগ করতে হবে। হানসনের এ কাজ ইসলাম ধর্মে বিশ্বাসপালনকারী প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ানকে অপমান করেছে। পার্লামেন্টে কোনো মানুষের প্রতি এমন অসম্মানজনক আচরণ আমি আগে দেখিনি।”

এ বিষয়ে সিনেটর হানসন তার কাজের পক্ষে সাফাই গেয়ে বলেন, “আপনি যদি ব্যাংক বা অন্য কোনো স্থানে হেলমেট পরে যান এবং তা খুলতে বলা হয়, তাহলে বোরকা কেন ব্যতিক্রম হবে?”

তিনি আরও যুক্তি দেন যে পার্লামেন্টে কোনো ড্রেসকোড না থাকায় “আমি যে পোশাক পরি, সেটা আমার স্বাধীনতা”।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা