ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধে অস্ট্রেলিয়ায় আইন পাস

সান নিউজ অনলাইন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা চালু হতে যাচ্ছে। গত বছর পাস হওয়া একটি আইন চলতি সপ্তাহ থেকে কার্যকর হবে। এর আওতায় ফেসবুক, টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মকে শিশুদের আইডি সরিয়ে ফেলতে হবে।

বৃহস্পতিবার, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর থেকে তারা এসব আইডি সরিয়ে ফেলবে। ইতিমধ্যেই আইডিতে যাদের বয়স ১৩–১৫ বছর শনাক্ত হয়েছে, তাদের কাছে প্রবেশাধিকার বন্ধ হওয়ার সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, ১০ ডিসেম্বরের পর এসব মাধ্যম থেকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট না সরালে ৩২ মিলিয়ন ডলার জরিমানা এর মুখে পড়তে হবে। মেটা জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগেই তারা আইডি অপসারণের প্রক্রিয়া শুরু করছে।

মেটার বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভুলবশত কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হলে ব্যবহারকারীরা যাচাইয়ের সুযোগ পাবেন। তারা ভিডিও সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে প্রকৃত বয়স প্রমাণ করতে পারবেন।

এর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি অস্ট্রেলিয়ার নতুন আইনকে অস্পষ্ট ও সমস্যাজনক হিসেবে উল্লেখ করেছিল। বৃহস্পতিবার মেটা বলেছে, অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে তারা অস্ট্রেলিয়া সরকারের নীতি সমর্থন করে। তবে কিশোরদের বন্ধু ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াকে সমাধান মনে করা যায় না।

অস্ট্রেলিয়ায় এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে অন্য দেশগুলোরও নজর রয়েছে। বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমের ঝুঁকি মোকাবিলায় নানা উদ্যোগ নিচ্ছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন শিগগিরই পার্লামেন্টে একই ধাঁচের একটি বিল উপস্থাপন করবেন। এছাড়া নেদারল্যান্ডস সরকার ১৫ বছরের কম বয়সীদের টিকটক ও স্ন্যাপচ্যাট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা