ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দুর্ভাগ্যজনক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান চায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। ২ দেশের মধ্যে বিরোধ অবসানে যা যা করা সম্ভব, পাকিস্তান সবকিছুই করছে। এমনটাই বলেছেন, পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।

শনিবার (২ এপ্রিল) জাভেদ বাজওয়া এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।

জাভেদ বাজওয়া বলেন, 'ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক। এটি বিরাট ট্র্যাজেডি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে শত্রুতা বন্ধ করতে চায় পাকিস্তান।'

আরও পড়ুন: আমার জীবন বিপদের মুখে

তিনি আরও বলেন, 'পাকিস্তান ক্যাম্প রাজনীতিতে বিশ্বাস করে না এবং সব দেশের সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া ও অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক চায়।'

অন্যদিকে, সেনাপ্রধানের এই বক্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থানের চেয়ে অনেকটাই ভিন্ন। ইমরান খান ইউক্রেনে রুশ হামলার বিষয়ে স্পষ্ট ভাষায় কিছু বলেননি এখন পর্যন্ত।

প্রসঙ্গত, মার্চের শুরুতে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটদানে বিরত ছিল পাকিস্তান। পরে গত মাসের শেষের দিকে ইসলামাবাদের কিয়েভ দূতাবাসের অনুরোধে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠায় পাকিস্তান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা