ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদির আরামকো

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালে লাভের পরিমাণ দ্বিগুণ হওয়ার পর তেল উৎপাদনে দ্রুত বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। সেই সাথে তারা আগামী ৫ বছরে উল্লেখযোগ্য মাত্রায় উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমাতে ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র বিকল্প উৎসগুলোকে উৎপাদন বাড়ানোর চাপ দিচ্ছে। গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্বল্পমেয়াদে বিশ্ব বাজারে আরও তেল ছাড়তে সৌদি আরবকে রাজি করাতে রিয়াদ সফর করেছিলেন।

আরও পড়ুন: বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহামারি করোনাতে বিশ্ব অর্থনীতির গতি ধীর হওয়ায় ২০২০ সালে সৌদি আরামকোর মুনাফা বেশ কমে গিয়েছিল। কিন্তু অনেক দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় সচল হওয়ায় ২০২১ সালে জ্বালানির দাম বেশ বেড়েছে। এর বদৌলতেই জ্বালানি উৎপাদনকারী কোম্পানিগুলোর আয় বেড়েছে।

প্রসঙ্গত, চলতি বছর তারা মূলধনী ব্যয় ৪৫০০ থেকে ৫ হাজার কোটি ডলার বৃদ্ধির পরিকল্পনা করেছে। চলতি দশকের মাঝামাঝি পর্যন্ত এই বিনিয়োগ আরও বাড়বে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা