আন্তর্জাতিক

‘ধ্বংস’ হলো ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে মারিউপলে অবস্থিত ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট আজোভস্তল ‘ধ্বংস’ হয়ে গেছে বলে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা রোববার (২০ মার্চ ) জানিয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ার শীর্ষ নৌ কর্মকর্তা নিহত

ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেঙ্কো টুইটারে লিখেছেন, ইউরোপের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনীতির বিশাল ক্ষতি। পরিবেশ বিপর্যস্ত।

সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন জ্বলছে। কালো ও ধূসর ধোঁয়ায় ছেড়ে গেছে আকাশ।

ইউক্রেনের আরেক সংসদ সদস্য সের্হি তারুতা ফেসবুকে লিখেছেন, রাশিয়ান বাহিনী ‘প্ল্যান্টটি কার্যত ধ্বংস করেছে’।

ওই প্ল্যান্টের ডিরেক্টর জেনারেল এনভের স্কিতিশভিলি জানিয়েছেন, আমরা আবার এই শহরে ফিরব। সব কিছু নতুন করে গড়ে তুলব।

তবে প্ল্যান্টটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

স্টিল প্ল্যান্টের ভেতরে কোক ওভেন ব্যাটারি থাকে। তা থেকে বিপদ বাড়তে পারে এই আশঙ্কায় ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরই ব্লাস্ট ফার্নেস বন্ধ করে দেওয়া হয় বলে এনভের স্কিতিশভিলি জানিয়েছেন। তাই ওই প্ল্যান্ট থেকে কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানান তিনি।

এদিকে ইউক্রেন দাবি করছে, দেশটিতে রাশিয়ার নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, ক্যাপ্টেন ফার্স্ট র্যাঙ্ক অ্যান্ড্রিউ প্যালি ইউক্রেনে লড়াই চলাকালীন নিহত হয়েছেন। তবে পুরো বিষয়টি এখনও পরিষ্কার নয়। মস্কোর পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: মিয়ানমারে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

এর আগে, মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি পোল্যান্ডে থাকার কারণে রুশ হামলার শঙ্কা বেড়েছে। দেশটির জনগণ মনে করছে যে মস্কোর পরবর্তী টার্গেট হতে পারে তারা।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভিডিও

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা