আন্তর্জাতিক

ভারতের ফের স্কুল-কলেজ চালু

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ভারতের রাজধানী দিল্লিসহ আরও চার রাজ্যে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের ডিসেম্বরে সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়।

দিল্লি, উত্তরপ্রদেশ, কেরালা, ওড়িশা এবং বিহারে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বশরীরে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার থেকেই এসব ক্লাসের শিক্ষার্থীরা পুনরায় স্কুল-কলেজে যাওয়া শুরু করেছে।

অপরদিকে দিল্লিতে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ৮-এর ক্লাস আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হবে বলে জানানো হয়। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া জানিয়েছেন, রাজধানীতে সরাসরি ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন ক্লাসও চলবে।

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেসব জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের কম সেখানে স্কুল-কলেজ পুনরায় চালু করা যাবে। তবে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের ওপর ন্যাস্ত করা হয়েছে। রোববার দিল্লিতে নতুন করে আরও ১ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সেখানে সংক্রমণের হার ২ দশমিক ৪ শতাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা