ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে ডেল্টা রাজ্যের উপকূলে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পর ক্রুদের ভাগ্য ও পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া একটি ডুবন্ত জাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। জাহাজটি তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলের উপকূল বরাবর উকপোকিটি টার্মিনালে ছিল।

নাইজেরিয়ান বন্দর কর্তৃপক্ষের মেরিটাইম ইউনিয়নের চেয়ারম্যান টিবি টি নিশ্চিত করে জানান, জাহাজে কাছে পাঠানো দুটি নৌকা কাউকে খুঁজে পায়নি।

শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ইকেমেফুনা ওকাফোর বলেন, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার আগে জাহাজটিতে ১০ জন ক্রু ছিল বলে নিশ্চিত করেন। বিস্ফোরণের কারণ জানাতে তদন্ত করা হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা