আন্তর্জাতিক

স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে এক স্টেডিয়ামের বাইরে ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে প্রবেশের জন্য ধাক্কাধাক্কি করে। আর এতেই পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। দেশটির স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) স্টেডিয়ামটিতে আফ্রিকা কাপ অব নেশনসের একটি ফুটবল ম্যাচের আগে ঘটেছে এই ঘটনা।

ক্যামেরুনের মধ্য অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বলেন, 'নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা মোট নিহতের সংখ্যা জানাতে পারছি না।'

নিকটবর্তী মেসাসি হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৪০ জন আহত ব্যক্তিকে তারা পেয়েছেন। পুলিশ এবং বেসামরিক ব্যক্তি আহতদের হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন: ইসি গঠনে গঠনমূলক মতামত দিন

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে প্রবেশের জন্য ধাক্কাধাক্কি করছেন। সেখানেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার।

ম্যাচটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, খেলা দেখতে প্রায় ৫০ হাজার মানুষ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছিলেন।

জানা যায়, পদদলিত হওয়ার ঘটনার পরও স্টেডিয়ামটিতে ক্যামেরুন ও কমোরোসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ২-১ গোলে জয় পায় স্বাগতিকেরা । বিবিসি, ফ্রান্স ২৪।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা