ছবি: সংগৃহীত (প্রিন্স অ্যান্ড্রু)
আন্তর্জাতিক

সামরিক খেতাব হারালেন প্রিন্স অ্যান্ড্রু

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যৌন নির্যাতনের দেওয়ানি মামলা নিয়ে আদালতের আদেশের পরদিনই বৃহস্পতিবার তার কাছ থেকে সামরিক খেতাব ও দাতব্য প্রতিষ্ঠান ফিরিয়ে নিয়েছে বাকিংহাম প্যালেস।

আর এখন থেকে কোন প্রাতিষ্ঠানিক ক্ষমতা বলেই তাকে ‘হিজ রয়্যাল হাইনেস’ বলে সম্বোধন করা হবে না। খবর-সিএনএনের

এক বিবৃতিতে জানানো হয়েছে, রানীর অনুমতি ও সম্মতিতেই ডিউক অব ইয়র্কের সামরিক সহযোগিতা এবং রাজকীয় পৃষ্ঠপোষকতাগুলো রানীর অধীনে ফিরিয়ে দেওয়া হয়েছে। সে হিসেবে প্রিন্স অ্যান্ড্রু এখন থেকে কোনো দায়িত্বে থাকছেন না। তাই তিনি এখন একজন সাধারণ নাগরিক হিসেবেই মামলাটি লড়বেন। সেই সঙ্গে তার সমস্ত ভূমিকা রাজপরিবারের অন্যান্য সদস্যদের পুনর্বন্টনের জন্য রানীর কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে ১৭ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়ানি মামলার মুখোমুখি হতে যাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে করা মামলায় ভার্জিনিয়া জিউফ্রে নামের ওই নারী দাবি করেছেন, অ্যান্ড্রু ২০০১ সালে তাকে অপব্যবহার করেছিলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা