ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন 'রাই' এর আঘাতে ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকা পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় ৩ লাখের বেশি মানুষ বাড়িঘর এবং সমুদ্র সৈকতের রিসোর্ট থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক রিকারডো জালাড।

ফিলিপাইনের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) 'সুপার টাইফুন' রাইয়ের আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল)। পরে শুক্রবার সকালে টাইফুনটি গতিবেগ হারিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটারে তান্ডব চালায়।

টাইফুনে নিহতদের সবাই দেশটির পালাওয়ান দ্বীপের। এতে সিয়ারগাও, ভিসায়াস এবং মিন্দানাও দ্বীপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, সিয়ারগাও দ্বীপের প্রতিটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিয়ারগাও দ্বীপের বাসিন্দারা হতভম্ব ও উদভ্রান্ত।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা