ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদির বিভিন্ন শহরে ড্রোন হামলা

সাননিউজ ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তারা জানায়, জেদ্দায় অবস্থিত সৌদির তেল কোম্পানি এরামকোর স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি এরামকো হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এ নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানানো হবে।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, জেদ্দার এরামকোর তেল শোধনাগারসহ রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান ও নাজনারের সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে।

ইয়েমেনে সৌদি নেত্বতাধীন জোটের আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা