আন্তর্জাতিক

এবার ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্যের সরকার। জানিয়েছেন, সামনের সপ্তাহে বিষয়টি সংসদে তোলা হবে।

শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলের বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে প্রীতি প্যাটেল বলেন, মারাত্মক সন্ত্রাসী তৎপরতার সক্ষমতা আছে হামাসের। এছাড়া ব্যাপক ও অত্যাধুনিক অস্ত্রাগার ছাড়াও সন্ত্রাসীদের প্রশিক্ষণ স্থাপনা আছে গোষ্ঠীটির।

‘আর এ কারণেই হামাসকে আজ পুরোপুরি নিষিদ্ধ করতে পদক্ষেপ নিয়েছি,’ বললেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদী আইনের অধীন সংগঠনটি নিষিদ্ধ করা হবে। এতে কেউ হামাসকে সমর্থন কিংবা তাদের পতাকা ওড়ালে আইন ভঙ্গ করা হবে। সংগঠনটির সঙ্গে যে কোনো বৈঠকও নিষিদ্ধ বলে গণ্য হবে।

এর আগে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হামাসকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্রিটেন ওই দেশগুলোর সঙ্গে যুক্ত হবে। দেশটিতে ২০০১ সালের মার্চ থেকে হামাসের সামরিক শাখা ‘ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড’ নিষিদ্ধ রয়েছে।

অন্যদিকে, হামাস নিষিদ্ধ করার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

এক টুইটারপোস্টে তিনি বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তাদের রাজনৈতিক শাখার সামরিক তৎপরতার সক্ষমতা রয়েছে।

তবে, গাজা থেকে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটেন আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত তারা এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাবে না।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হয়। এটি মুসলিম ব্রাদারহুডের একটি শাখা। ইসরাইলের অস্তিত্ব এবং শান্তি আলোচনার ঘোর বিরোধিতা করে আসছে এই দলটি। বরং এর পরিবর্তে দলটি ফিলিস্তিনি ভূখন্ডে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ লড়াইয়ের জন্য সোচ্চার। ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে সর্বসম্প্রতি বড় ধরনের সহিংসতা হয়েছে চলতি বছরের মে মাসে। সে সময় গাজায় ১১ দিনের লড়াই-সংঘাতে ফিলিস্তিনের হিসাব মতে, ইসরায়েলি বিমান হামলায় মারা যায় ৬৬ শিশুসহ ২৫০ জন। আর ইসরাইলের হিসাবমতে, ফিলিস্তিনের রকেট হামলায় দুই শিশুসহ ১৩ ইসরাইলির মৃত্যু হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা