আন্তর্জাতিক

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইনটি বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ নভেম্বর) এক ঘোষণায় তিনি এ কথা জানান।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনরত কৃষকদের বাড়িতে ও ফসলের মাঠে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা আমাদের কৃষকদের বোঝাতে পারিনি। এটা কাউকে দোষারোপ করার সময় নয়। আমি আপনাদের বলতে চাই যে, আমরা কৃষি আইন ফিরিয়ে নিচ্ছি।

তিনি আরও বলেন, তার সরকার আইন সম্পর্কে কৃষকদের শিক্ষিত এবং অবহিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং তাদের উন্নতির জন্য কাজ চালিয়ে যাবে।

প্রসঙ্গত, বিতর্কিত এই কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছর ধরে আন্দোলন করে আসছেন ভারতের কৃষকরা। বিক্ষোভ করতে গিয়ে মারা গিয়েছেন অসংখ্য কৃষক। কিন্তু বিজেপি সরকার ও আন্দোলনকারীদের মধ্যে অসংখ্যবার বৈঠক হলেও কোনো মিমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা