কলাম্বিয়া
আন্তর্জাতিক

কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ ঝড় বয়ে গেছে। এতে ওই অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কানাডার জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার জানিয়েছেন, দুর্গতদের উদ্ধারে কাজ শুরু করেছে সামরিক বাহিনী। ভ্যানকুভারের পূর্বে আগাসিজ নগরীর কাছে ভূমিধসের কারণে একটি মহাসড়কে আটকেপড়া তিন শতাধিক ব্যক্তিকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা জীবনযাত্রা ব্যাহত করছে, ব্রিটিশ কলাম্বিয়ায় মানুষের প্রাণ কেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার।

ব্রিটিশ কলাম্বিয়ায় সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন অন্তত দুজন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তাছাড়া, বৃষ্টিপাত আরও কয়েকদিন ধরে চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এরই মধ্যে বন্যা ও ভূমিধসে বিপর্যয়ের মুখে পড়েছেন বিসির বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভ্যানকুভারে। বন্যার পানিতে ডুবে গেছে নগরীর রাস্তাঘাট। যোগাযোগ ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকায়। ফুরিয়ে আসছে খাবারের মজুত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা